ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীর সব ড্রেন ১৫ মার্চের মধ্যে পরিষ্কারের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

নগরীর জলজট ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী ১৫ মার্চের মধ্যেই রাজধানীর সব ড্রেন পরিষ্কারের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (৩১ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনের হল রুমে আয়োজিত জলজট ও জলাবদ্ধতা সংক্রান্ত আলোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে আগে খাল থাকলেও এখন আর নেই। তাই জনগণের সহায়তায় খালগুলো উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। নগরীর জলাবদ্ধতা ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর সব ড্রেন ১৫ মার্চের মধ্যে পরিষ্কারের নির্দেশ

আপডেট সময় ০৪:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২