ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে নিজের শরীরের অতি মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি! চীনের কাছ থেকে ‘শোল্ডার ফায়ার্ড’ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান গ্যাসের সংকটে একে একে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেফতার এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ৩ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহারের উৎস জানালেন তথ্য উপদেষ্টা

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে : কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ২৯৫ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার সবার জন্য নিরাপদ খাবারের নিশ্চয়তা দিতে নিরলসভাবে কাজ করছে।  সরকার নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করেছে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে । এই  কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিরও  কাজ চলছে।

গতকাল (শনিবার) ঢাকায় এফডিসিতে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ’ নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক আরও বলেন,  ইতোমধ্যে আন্তর্জাতিক মানের অনেকগুলো ল্যাব স্থাপন করা হয়েছে, আরও অনেকগুলো স্থাপনের উদ্যোগ চলছে।  উত্তম কৃষিচর্চা মেনে নিরাপদ ফসল উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এটি মেনে ফসল উৎপাদিত হলে খাবার যেমন নিরাপদ ও পুষ্টিকর হবে, তেমনই রপ্তানি বৃদ্ধি পাবে।

তিনি বলেন, পূর্বাচলে আন্তর্জাতিক মানের প্যাকিং হাউস ও ল্যাব স্থাপনের কাজ চলছে। সরকারের এসব পদক্ষেপের ফলে আগামী ৩-৪ বছরের মধ্যে সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। সূত্র : বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে নিজের শরীরের অতি মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি!

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে : কৃষিমন্ত্রী

আপডেট সময় ১০:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২