ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে নিজের শরীরের অতি মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি! চীনের কাছ থেকে ‘শোল্ডার ফায়ার্ড’ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে ইরান গ্যাসের সংকটে একে একে বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন গ্রেফতার এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, আটক ৩ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর জুলাই আন্দোলনে ৭.৬২ মিলিমিটার গুলি ব্যবহারের উৎস জানালেন তথ্য উপদেষ্টা

পাঁচ বছরে ৪ হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ৩৬টির জরিমানা ৪৩ লাখ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে

বিগত ৫ বছরে হজে অনিয়মের কারণে ৪টি এজেন্সির লাইসেন্স বাতিল ও ৩৬টি এজেন্সিকে ৪৩ লাখ ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

বুধবার (২৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মো. ফরিদুল হক খান বলেন, জাতীয় হজ ও ওমরাহ নীতিতে অনিয়মের কারণে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করার বিধান না থাকায় অনিয়মের কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গত ৫ বছরে কোনো হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করা হয়নি।  তবে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৪১ হিজরি সাল অনুযায়ী সর্বশেষ ২০১৯ সালের হজে অনিয়মের কারণে ৪টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া ৩৬টি হজ এজেন্সিকে মোট ৪৩,০০,৫০০ (তেতাল্লিশ লাখ পাঁচশ) টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ জুন হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ গেজেট আকারে প্রকাশিত হয়। পরে কোনো এজেন্সির বিরুদ্ধে অনিয়ম উত্থাপিত হলে প্রণীত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদের অপর এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের হাজিরা ২০২২ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন কি না তা নির্ভর করছে বাংলাদেশ সরকারের সঙ্গে রাজকীয় সৌদি সরকারের মধ্যে দ্বি-পাক্ষিক হজ চুক্তির ওপর।

তিনি বলেন, দ্বি-পাক্ষিক হজ চুক্তি হলে, বাংলাদেশ থেকে কতজন হজ পালনের সুযোগ পাবেন, তা জানা যাবে। বাংলাদেশ এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। আমরা আশাবাদী এ বছর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজে যেতে পারবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় মডেল মসজিদের ৩য় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ফিনিশিং কাজ চলমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে নিজের শরীরের অতি মূল্যবান অঙ্গ কিডনি বিক্রি!

পাঁচ বছরে ৪ হজ এজেন্সির লাইসেন্স বাতিল, ৩৬টির জরিমানা ৪৩ লাখ

আপডেট সময় ০৩:৩৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২