ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তেজগাঁও থানার ওসি ও ওসি তদন্তসহ ৪ পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১ জন, মামলা ৫৩ টি শহীদ কাজী নাজিম উদ্দীন সেতু’র উদ্বোধন জরুরী নোটিশ  নোবিপ্রবি অভ্যন্তরীণ যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব দুটি ই-কার উদ্বোধন ৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শ্রদ্ধা সরকার মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে

চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

দেশের পোশাক খাতের বর্তমানে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

রোবাবার (১৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার কাছে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এই সহযোগিতা চেয়েছে। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম এবং সহ-সভাপতি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, সিনিয়র সচিবের কাছে বিজিএমইএর পক্ষ থেকে বর্তমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছে সেগুলো অবহিত করা হয়।

ফারুক হাসান পোশাক শিল্পের বর্তমান ইস্যু এবং সমস্যাগুলোর ব্যাপারে সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। একদিকে রয়েছে অনেক চ্যালেঞ্জ, আবার অন্যদিকে রয়েছে বিশাল সুযোগ।

তিনি চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগাতে সরকারকে উদ্যোগ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

সিনিয়র সচিব বিজিএমইএ নেতাদের কথা শোনেন এবং ইস্যুগুলো ও সমস্যাগুলো মোকাবিলায় সহযোগিতা করার আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দলের ভেতরে গণতন্ত্র না থাকলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়

চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ

আপডেট সময় ০৪:৪২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২