শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সোমবার (১৭ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে।

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১০.২৮ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

রোববার (১৬ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলটির ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।

এইউএ/এইচকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com