ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার সঙ্গে সম্ভবত এ সরকারের একটা আঁতাত রয়েছে – সোহেল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ৫১৬ বার পড়া হয়েছে

করোনার সঙ্গে সম্ভবত এ সরকারের একটা আঁতাত রয়েছে - সোহেল

সিএনএম প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, আমাদের মনে হচ্ছে, এই করোনার সঙ্গে সম্ভবত এ সরকারের একটা আঁতাত রয়েছে। ওনাদের (সরকার) প্রচার করা মৃতের ও আক্রান্তের সংখ্যা দেখেন। যখনই সরকারের প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ে, আবার যখনই প্রয়োজন পড়ে সংখ্যা কমে যায়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি তার এ ধারণার কথা জানান।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সভার আয়োজন করে।

সরকারের উদ্দেশে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, এ সব ভণ্ডামি করে কতদিন? ভেবেছেন অনেক তো পার পেয়েছি, এবার করোনার ওপর দিয়ে যদি কিছুদিন পার পাওয়া যায়।

তিনি বলেন, ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড নেতাদের বলবো, সারাদেশের মানুষ ঢাকার দিকে তাকিয়ে আছে। প্রতিটি থানা ও ওয়ার্ড সংগঠনের শক্তি বাড়ান। আগামীতে এই শক্তি নিয়ে আমাদের মাঠে নামতে হবে। আমরা দেখতে চাই, ওদের কতো শক্তি আছে, আমাদের জনতার শক্তিকে মোকাবিলা করার।

মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় আলোচনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

করোনার সঙ্গে সম্ভবত এ সরকারের একটা আঁতাত রয়েছে – সোহেল

আপডেট সময় ০১:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১