ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মাদারীপুরে যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৪৫৬ বার পড়া হয়েছে

মাদারীপুরে যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সিএনএম প্রতিনিধিঃ

মাদারীপুরে সজিব খান (২৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (০৭ জুন) রাত ১০টার দিকে শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সজিব মাদারীপুর সদর উপজেলা যুবলীগ কর্মী ও কুলপদ্বী বকুলতলা এলাকার মৃত জবান খানের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিল সজিব। শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে একটি মুদি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করছিল সে। হঠাৎ ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় সজিবের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার (০৮ জুন) ভোরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি টিভির একটি ফুটেজ থেকে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মাদারীপুরে যুবলীগকর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৪:৩৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১