ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির এক হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

তারা হলেন সাইনবোর্ড এলাকার মো. কামাল হোসেন (৪২) ও মো. রাকিব হোসেন (২০)।
বৃহস্পতিবার (০৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিকাল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার বলেন, একটি চাঁদাবাজ চক্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বাস থামিয়ে চালক ও হেলপারদের ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রতি বাস থেকে প্রতিদিন ৫০-১০০ টাকা করে চাঁদা তুলে আসছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান সম্রাট তালুকদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১