ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুইজনের পেটের ভেতর ৮ হাজার ৬৫ পিস ইয়াবা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৪৮৫ বার পড়া হয়েছে

দুইজনের পেটের ভেতর ৮ হাজার ৬৫ পিস ইয়াবা

সিএনএম প্রতিনিধিঃ

কুমিল্লায় বিশেষ অভিযানে ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে দুইজনের পেটের ভেতর মিলেছে ৮ হাজার ৬৫ পিস ইয়াবা।

গতকাল বুধবার (২ জুন) সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব।
আটকরা হলেন, কক্সবাজারের পেকুয়ার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদের ছেলে মো. আবুল কাশেম (৩০), মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে মো. রনি শেখ (২১), কক্সবাজারের কুতুবদিয়ার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মফিজ আলম (৩২) ও বান্দরবানের লামার ইআনছা গ্রামের আবু ফয়েজের ছেলে মো. মুজিবুল্লাহ (৩৫)।

র‍্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চারজনকে আটক করেছি। তার মধ্যে আটককৃত মফিজের পেটের ভেতর থেকে ৫ হাজার পিস, মুজিবুল্লাহর পেট থেকে ৩ হাজার ৬৫ পিস বের করা হয়।
প্রাথমিক অনুসন্ধান জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দুইজনের পেটের ভেতর ৮ হাজার ৬৫ পিস ইয়াবা

আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১