ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • ৪৯০ বার পড়া হয়েছে

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুইটি ম্যাকজিন ও এক রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) ভোরে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের খলশি বাজার থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের শ্রী কানায় সরকারের ছেলে শ্রী শঙ্কর কুমার সরকার (২৭) ও একই এলাকার পুটখালী পূর্বপাড়া গ্রামের সাজ্জাত আলীর ছেলে আজিম শেখ (১৯)।

যশোরের শার্শার নাভারণ সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে অস্ত্রও গুলি এনে সীমান্তে বেচা-কেনা হচ্ছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বেনাপোলের খলশি বাজারে অবস্থিত রিপন মিয়া নামে একজনের চায়ের দোকানের ভিতর থেকে সন্দেহভাজন দুই জনকে আটক করে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ পিস্তল, দুইটি ম্যাকজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্রসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ১১:৪৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১