সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ থেকে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১.৩৩ পিএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ থেকে ০২ জন ছিনতাইকারী গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরাণীগঞ্জ থানা এলাকায় এশটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কাওছার (১৯) ।
এসময় তার নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইজ গিয়ার চাকু, ০২টি ছিনতাইকৃত মোবাইল ও ০১টি আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২০ মে) আনুমানিক ১২:৪৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল (২৮) ।
এ সময় তার নিকট থেতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি সুইজ গিয়ার চাকু, ০১ টি ব্লেড, ০১ টি মোবাইল ও নগদ ২২৫/- টাকা উদ্ধার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবত দক্ষিন কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com