ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে ঈদ উৎসব,আটক ৪১

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
  • ৪০৯ বার পড়া হয়েছে

পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে ঈদ উৎসব,আটক ৪১

সিএনএম প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগরে পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে ঈদ উৎসবে মেতে উঠেছিল শিশু-কিশোর ও যুবকরা। এতে স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে ৪১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জনের কাছ থেকে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আটক ২৪ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৬ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলা পরিষদ এলাকায় বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামগতির আলেকজান্ডারগামী সাউন্ডবক্সসহ তিনটি পিকআপ ভর্তি ৪১ জনকে আটক করা হয়। স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইন অমান্য করায় তাদের আটক করা হয়েছে। পরে সংক্রামক রোগ আইন ২০১৮ ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১৭ মামলায় ১৭ জনকে জরিমানা করা হয়।

জানা গেছে, ঈদের দিন থেকে জেলার বিভিন্ন এলাকার শিশু-কিশোর-যুবকরা উচ্চমাত্রার সাউন্ডবক্স নিয়ে পিকআপ ভর্তি করে ভ্রমণ করছে। জেলার বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়াচ্ছে। এ নিয়ে সচেতন মহল ফেসবুকে সমালোচনার ঝড় তোলে। ওসব পিকআপের চালকরাও বেপরোয়াভাবে গাড়ি চালান। এতে সামাজিকভাবে অপসংস্কৃতি ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে সচেতন মহল আশঙ্কা করেন।
ইউএনও মো. কামরুজ্জামান বলেন, স্বাস্থবিধি ও সড়ক আইন অমান্য করে আটককৃত ৪১ জন পরিভ্রমণে বের হয়েছিল। এর মধ্যে ১৭ জনকে জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে ঈদ উৎসব,আটক ৪১

আপডেট সময় ০৪:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১