ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচারকারী এবং প্রতারক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

মানব পাচারকারী এবং প্রতারক গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে প্রতারণা ও মানবপাচারের অভিযোগে নাজির হোসেন (৪২) নামের একজনকে আটক করেছে র‌্যাব-৪।
এ সময় ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। নাজির দারুস সালাম এলাকার চিহ্নিত মানব পাচারকারী এবং প্রতারক বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার (৮ মে) রাতে দারুস সালামের পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২টি পাসপোর্ট, ২০টি মেডিকেল কার্ড এবং ১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক নাজির সমির ওভারসিস নামক একটি কোম্পানির মালিক। তিনি গত ৩ থেকে ৪ বছর ধরে ওই এজেন্সির মাধ্যমে বহু অসহায় পুরুষ ও নারীদের শ্রমিক এবং অন্যান্য সেক্টরে কাজের কথা বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের লোভনীয় চাকরির নিশ্চয়তা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। গত বছরের ২০ মার্চ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সহযোগী কাউছার (৪০) ও জাফর শিকদারের (৪৫) সহায়তায় নাজির বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে অগ্রিম বিপুল পরিমাণ টাকা নিয়েছেন। পরে ভুক্তভোগীদের মেডিক্যাল সম্পন্ন করে বাকি টাকা নিয়ে ফ্লাইটের নির্দিষ্ট তারিখ দিয়ে কয়েকবার তার অফিস, বাড়ি ও বিমানবন্দরে নিয়ে নাজির ও তার সহযোগীরা উধাও হয়ে যেতেন।

নাজির বিদেশে পাঠানোর নামে মানব পাচার, টাকা আত্মসাৎ ও পাসপোর্ট আটক করে ভুক্তোভোগীদের হয়রানি এবং ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি দিচ্ছেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মানব পাচারকারী এবং প্রতারক গ্রেফতার

আপডেট সময় ০১:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১