ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মাতুয়াইল থেকে নব্য জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • ৪৪০ বার পড়া হয়েছে

বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (০৪ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাকিব আহমেদ চৌধুরী ওরফে জাকি এবং অন্যজন বয়সে কিশোর। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য মাতুয়াইলে অবস্থান করছিলেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহিংস উগ্রবাদী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে নব্য জেএমবির শীর্ষ নেতাদের বিভিন্ন স্তরের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। সাকিব সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ইন্টারনেটে ফ্রিল্যান্সিং কাজে যুক্ত ছিলেন। কিশোর সিলেট সরকারি প্রাথমিক পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশনের সহকারী কমিশনার (এসি) আতিকুল ইসলাম বলেন, এই দুই নব্য জেএমবির সদস্যকে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে পূর্বে করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মাতুয়াইল থেকে নব্য জেএমবির ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১