ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা, হেরোইনসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর ওয়ারী এলাকায় ৯৩ পিস ইয়াবা ও ৪৬ পুরিয়া হেরোইন’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ওয়ারী থানাধীন জলপুর লেন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ও পুরিয়া হেরোইন উদ্ধারপূর্বক মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ওয়ারী থানাধীন জলপুর লেন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৯৩ (তিরানব্বই) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ২৭,৯০০ (সাতাশ হাজার নয়শত টাকা) ও ৪৬ (ছেচল্লিশ) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য ১৩,৮০০ (তেরো হাজার আটশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম অনিক রহমান (২৬), পিতা— মৃত মানিক রহমান, সাং— মীর হাজীরবাগ, থানা— যাত্রাবাড়ী, ঢাকা বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কিছু নগদ টাকা জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ওয়ারী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইয়াবা, হেরোইনসহ আটক ১

আপডেট সময় ১২:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬