ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি বৈধ কাগজপত্রহীন ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শুক্রবার সকালে বিজিবি-২৫ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালান বিজিবি-২৫ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। ট্রাকে থাকা সারের কাগজপত্র যাচাই করে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে সারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো কোথায় মজুদ করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’

উদ্ধার করা সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার

আপডেট সময় ০৪:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬