বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১, ৭.৫৩ এএম
  • ৪১৭ বার পড়া হয়েছে
গণপরিবহন চালুর দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে সারা দেশে গণপরিবহন চালু করতে দেওয়াসহ তিন দাবিতে বিক্ষোভ মিছিল করছেন পরিবহন শ্রমিকরা।

রবিবার (২ মে) সকাল ১০টার পর থেকেই রাজধানীর সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে জড়ো হতে থাকেন পরিবহন শ্রমিকরা। দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ নেন তাঁরা।

পরিবহন শ্রমিকরা যে তিন দাবিতে কর্মসূচি পালন করছেন সেগুলো হলো স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা দেওয়া এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা করা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারাদেশের ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে ৷ আগামী মঙ্গলবার (৪ মে) সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে পরিবহন শ্রমিকদের।

গত শুক্রবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com