ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মগপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মোহাম্মদ আলী (৩২) ও মোহাম্মদ আমিন (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হ্নীলা ইউনিয়নের মগপাড়া এলাকার বাসিন্দা এবং উভয়ের পিতার নাম মোহাম্মদ ইউনুছ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৭০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

আপডেট সময় ০৩:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬