সিএনএমঃ
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করেন রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি উভয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন ভবনে বিএনপি ও সমমনা জোট এবং ১১-দলীয় ঐক্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অলি আহমদের পক্ষে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নির্বাচনি নিয়ম অনুযায়ী একটি মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হওয়ায় দ্বিতীয়টি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। যদি কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করেন, তবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
Reporter Name 























