সিএনএমঃ
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী ‘আল-আরাফাহ’ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি সড়কের ওপর ছিটকে পড়ে।
সংঘর্ষে বাসের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধারকাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করার সময়ই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
সংবাদ শিরোনাম ::
চাদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
-
Reporter Name - আপডেট সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- ২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ

























