সিএনএম ডেস্কঃ
ইসরায়েলের অব্যাহত হামলা ও যুদ্ধের ভয়াবহতার মধ্যেও গাজায় আনন্দঘন পরিবেশে গণবিবাহের আয়োজন করা হয়েছে। এতে ২৫০ ফিলিস্তিনি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত জীবনে ভালোবাসা, আশা ও নতুন শুরুর বার্তা দিতেই এ আয়োজন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত মানবিক ত্রাণ কর্মসূচি ‘অপারেশন শিভালরাস নাইট’ শুক্রবার এ গণবিবাহের আয়োজন করে।
অনুষ্ঠানে বিয়ে করতে আসা সায়েদ আল নাজার নামের এক যুবক বলেন, ‘আমরা যুদ্ধবিধ্বস্ত অবস্থায় বসবাস করছি। নিজেদের এলাকায়, নিজেদের বাড়িতে ফিরে যেতে চাই। বিয়ের মধ্য দিয়ে আমরা নতুন জীবন শুরু করছি।
তাসিল আবু মাতার নামের এক নারী বলেন, অনুষ্ঠানে তাঁর মা ও বোন উপস্থিত থাকলেও পশ্চিম তীরে অবস্থান করায় বাবা আসতে পারেননি।
সেখানে তাঁর দাদি হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। এ ছাড়া তাঁর ভাই হামলায় আহত হয়ে চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে আনন্দটা কিছুটা অসম্পূর্ণ হলেও এমন আয়োজনে তিনি আনন্দিত।
Reporter Name 






















