সিএনএমঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণও প্রতিরোধের পথে হাঁটবে। তিনি বলেন, আমরা গোলাপগঞ্জে যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে। তারা আমাদের কতটা প্রতিরোধ করতে পারে, সেটাও দেখা যাবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, দেশের ছাত্র-জনতা এবং সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ পর্যন্ত সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে এনসিপির কর্মসূচি অব্যাহত থাকবে।
Reporter Name 





















