সিএনএমঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোল পাল্টে সবাই এখন জুলাইযোদ্ধা হয়ে গেছে। আর যারা ভোল পাল্টিয়েছে তারাই এখন বেশি অপকর্মে লিপ্ত।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস স্মরণে তথ্য ভবনে ছিল প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কিছুই বদলাইনি, আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তন বলতে কেবল তারেক রহমান, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে।
বিএনপি মহাসচিবের মতে, স্বাধীনতার ৫৫ বছর পরেও দেশের মানুষের জীবনমানের উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলেই ক্ষমতাসীনদের মধ্যে একটি রসায়ন কাজ করে ক্ষমতাকে আকড়ে ধরার, এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে তরুণরা। জুলাইয়ের ত্যাগ ধারণ, পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়।
Reporter Name 





















