ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত শিশুকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে

খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত শিশুকে ধর্ষণ করে

সিএনএম প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক শিশু কন্যাকে (৬) ধর্ষণের অভিযোগে এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বুধবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাম্পাফুল গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত হীরালাল মণ্ডল ওরফে হারু (৪৮) ওই এলাকার নিরাপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হীরালাল মণ্ডল ডাক্তার ওই গ্রামের ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী ওই শিশুর পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা শিশুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনা স্বীকার করে বলে জানা যায়। পরবর্তী সময় শিশুটির পরিবারের সদস্যরা স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় হারুকে আটক করে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ এসে ওই হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, হীরালাল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

খাবারের লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত শিশুকে ধর্ষণ

আপডেট সময় ০৫:৪৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১