শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

রাজধানীতে পৃথক অভিযানে ১৭ আইপিএল জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১১.৪৪ এএম
  • ৪৪৫ বার পড়া হয়েছে
রাজধানীতে পৃথক অভিযানে ১৭ আইপিএল জুয়াড়ি গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার চকবাজারে সোমবার রাতে র্যাব-১০এর বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ০৫ জন জুয়ারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মুসলিম (২৬), ২। মোঃ মুসায়েদ (২৮), ৩। মোঃ শামিম (৩০), ৪। মোঃ নবু (৪৫) ও ৫। মোঃ মনির হোসেন (৩৮) ।
তাদের নিকট থেকে ১টি টেলিভিশন, ১টি রিমোট কন্ট্রোল, ১০টি মোবাইল ফোন ও নগদ- ৫৬,৭০০ (ছাপান্ন হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।

সোমবার রাতে র‌্যাব-১০ রাজধানী কদমতলীতে বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়ারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রিপন মিয়া (৪২), ২। মোঃ আবদুল্লাহ্ (৩০), ৩। রনি রাহা (৩০), ৪। ইয়াসিনন (২৬), ৫। মোঃ জাবেদ (২২), ৬। মোঃ সবুজ (১৮), ৭। মোঃ হানিফ (৩০), ৮। মোঃ বিলাল হোসাইন (২১), ৯। মোঃ রুবেল হাওলাদার (২৮), ১০। শ্রী স্বপন চন্দ্র শীল (২৯), ১১। মোঃ নুরুনবী ইসলাম (২০) ও ১২। মোঃ মাসুদ রানা (২১)।
তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট কন্ট্রোল, ১০টি মোবাইল ফোন ও নগদ- ১০,৭৭০/- (দশ হাজার সাতশত সত্তর) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com