ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগুন ক্ষেত থেকে ৭টি তাজা গাঁজার গাছ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঝিনাইদহে একটি বেগুন ক্ষেত থেকে ৭টি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় ফারুক মন্ডল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চন্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি জমিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ফারুক মন্ডল সদর উপজেলার চন্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চন্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। সেসময় চন্ডিপুর গ্রামের মাঠে একটি বেগুন ক্ষেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি তাজা গাঁজার গাছ উদ্ধার করে। উদ্ধার হওয়া গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম এবং এই গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ মাস ধরে বেগুন ক্ষেতের মধ্যে কৌশলে গাঁজার গাছগুলোর পরিচর্যা ও চাষাবাদ করা হচ্ছিল। উদ্ধার হওয়া গাছগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ আসাদউজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, মাদক নির্মূল ও মাদক চাষ প্রতিরোধে সদরের বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বেগুন ক্ষেত থেকে ৭টি তাজা গাঁজার গাছ উদ্ধার

আপডেট সময় ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬