বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হেফাজত দুই কর্মী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৭.৫৭ এএম
  • ৪২১ বার পড়া হয়েছে
হেফাজত দুই কর্মী গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

আশুলিয়ার গাজিরচটের বিভিন্ন এলাকা সরকারি কাজে বাঁধা, অবৈধভাবে ভাঙ্গচুর ও সাধারণ জনগণকে মারধরসহ সস্ত্রাসী কার্যক্রমের অভিযোগে দুই হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয় তাদের।

গ্রেফতাররা হলেন-আশুলিয়ার গাজীরচট এলাকার আশরাফ উদ্দিন মুন্সীর ছেলে মনির মুন্সী ও রশিদ মার্কেট এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল। তারা হেফাজতের কর্মী হিসাবে কার্যক্রম পরিচালনা করতেন। তাদের বিরুদ্ধে গত ২৮ মার্চ আশুলিয়া থানার এস আই আলামিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত ২৮ মার্চ সরকারি কাজে বাঁধা ও অবৈধভাবে ভাঙ্গচুর ও সাধারণ জনগণকে মারধরসহ সস্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৮০ জন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন আশুলিয়া থানার এসআই আল-আমীন। এই মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com