ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি আভিযানিক দল সকাল ৯টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের ডিঙি নৌকাকে থামার সংকেত দেওয়া হলে, নৌকায় থাকা ব্যক্তিটি তৎক্ষণাৎ পানিতে লাফ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ইয়াবা জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা এবং ডিঙি নৌকাটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টেকনাফে ১৫ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬