ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস

সিএনএম প্রতিনিধিঃ

বরগুনার সদর উপজেলায় বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাসের অভিযোগে গাড়িচালক ও এক নারীকে আটক।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লাকুরতলা এলাকায় একটি ভাড়া বাসা থেকে আটক করা হয় তাদের। আটক জাহিদুল ইসলাম এনএসআই এর বরগুনা কার্যালয়ে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আটক ওই গাড়িচালকের নাম জাহিদুল ইসলাম। গত ১ এপ্রিল থেকে বিয়ে ছাড়াই সদর উপজেলার লাকুরতলা এলাকায় আটক নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে একসঙ্গে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। জাহিদুল বিভিন্ন টালবাহানায় ওই নারীকে বিয়ে না করায় স্থানীয়দের মধ্যে বিষয়টি খুলে বলেন ওই নারী। পরে স্থানীয়রা জাহিদুলকে আটক করে পুলিশের কাছে দেন।

বরগুনার এনএসআই এর সহকারী উপ পরিচালক লুৎফর রহমান জানিয়েছেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগের জন্য এক নারীসহ জাহিদুলকে আটক করেছে পুলিশ। সে বিয়ে ছাড়াই এক নারীকে নিয়ে একসঙ্গে বসবাস করছিলেন। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানিয়েছেন, জাহিদুল ইসলাম এনএসআইয়ের কর্মকর্তা হওয়ায় বরগুনার এনএসআই এর সহকারী উপ-পরিচালক তার নিজ জিম্মায় জাহিদুলকে নিয়ে গেছে। তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে তাদের দু’জনের বিয়ে দিয়ে সমাধান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস

আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১