বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১.০৫ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

মাদক মামলায় ০৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাওন মৃধা (৩৬)কে ফরিদপুরের কোতয়ালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|
বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে|
অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: শাওন মৃধা (৩৬), পিতা- মো: হান্নান মৃধা, সাং- ভবানীপুর, থানা- সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃত মো: শাওন মৃধা (৩৬) রাজবাড়ী জেলার সদর থানার মামলা নম্বর- ৩৭, তারিখ- ১২/০২/২০২২, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) এর ৮ বছর সশ্রম কারাদন্ডের আদেশপ্রাপ্ত পলাতক আসামি | উক্ত মামলায় তাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ডও প্রদান করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল| গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com