ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগের অভিযানে ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানায় পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ ও তিন জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, ৭ এপ্রিল ভোররাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে জানা যায় যে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে বিপুল পরিমাণ মাদক চট্টগ্রামের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকায় পেট্রোল পাম্পের সামনে অবস্থান নেয় ডিবি’র একটি টিম।

এ সময় সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দেওয়া হলে, সেটি না থেমে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা ধাওয়া দিয়ে বাসটি আটক করে এবং বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল— মো. আলী হোসাইন (৪২), মো. আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। পরে, বাসটি তল্লাশি করে এর পেছনের অংশে বডির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি প্যাকেটে মোট ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেটে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা কক্সবাজার থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আলী হোসাইনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৮ কেজি হেরোইন ও ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট সময় ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬