মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নকল বিদেশি মদের কারখানায় অভিযান, মালিক গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১.৪৪ এএম
  • ২৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিলেতি (বিদেশি) মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে কারখানার মালিক মোহন সেন (৪০) কে।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ছমী উদ্দিন জানান, অভিযানে ১১০ বোতল নকল বিদেশি মদ, ৭৬টি খালি বোতল, ক্যাপ ও সিলার মেশিন, হিট গান, রঙ ও ফ্লেভার জাতীয় পদার্থ, ৭২৫টি কর্ক এবং ৭৮০টি স্টিকার উদ্ধার করা হয়েছে।

এছাড়া অভিযানে ধৃতের কাছ থেকে ২৮ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোহন সেন বরমা উপজেলার সুচিয়া শ্মশান কালিবাড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বে দুটি মামলা রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল বিদেশি মদ তৈরি করে বিভিন্ন বার ও পর্যটকদের কাছে সরবরাহ করে আসছিল।

পুলিশ বলছে, নকল মদ উৎপাদন ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে এই অভিযান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com