ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে ছিনতাইঃ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

প্রেমের ফাঁদে ফেলে ছিনতাইঃ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক

সিএনএম প্রতিনিধিঃ

রাজশাহীর মহানগরে প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই করা চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, মহানগরীর রাজপাড়া থানার নগরপাড়া আদর্শগ্রামের মাসুদ রানা ওরফে বাবলু (৪৮), বুলনপুর জিয়ানগর এলাকার আরিফা খাতুন (২১) ও তার বোন শোভা বেগম (২৬)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তরুণদের টার্গেট করে তারা প্রেমের ফাঁদে ফেলে। পরে ডেটিংয়ের কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর সাথে থাকা টাকা ও স্মার্টফোনসহ যা কিছু থাকে সবকিছু ছিনতাই করে। এদের মধ্যে শোভা ও আরিফা প্রেমের ফাঁদ পাততেন। বাবলুও তাদের গ্রুপের সদস্য। তিনি ছিনতাইয়ের কাজে সহযোগিতা করেন।

তিনি আরও জানান, অতি সম্প্রতি মহানগরীর শেখেরচক এলাকার এক যুবক এই চক্রের ফাঁদে পড়েন গত ১৯ এপ্রিল। তিনি সঙ্গে থাকা স্মার্টফোন ও টাকা খোয়ান। এরপর বুধবার তিনি ডিবি পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ এই চক্রের সদস্যদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে থানায় সোপর্দ করা হবে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রেমের ফাঁদে ফেলে ছিনতাইঃ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক

আপডেট সময় ০৫:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১