ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সীমান্তে ৯ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে সাড়ে নয় কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে, উন্নতমানের শাড়ী এবং ভারতীয় সানগ্লাস জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজিবি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯  মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার কামালমোড়া নামক এলাকায়  বিশেষ অভিযান পরিচলনা করে সীমান্ত এলাকার জঙ্গলে মাটির নীচে লুকায়িত অবস্থায় ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে ৯,৬০০ পিস, উন্নতমানের সানগ্লাস ১৩,৬২৮ পিস, উন্নতমানের শাড়ী ৩৪৩ পিস শব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য নয় কোটি আটত্রিশ লক্ষ সাত হাজার টাকা। জব্দকৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া  হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কোন প্রকার অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তার ধারাবাহিকতায় এসব চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সীমান্তে ৯ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জদ্ধ

আপডেট সময় ০৮:১৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬