ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ কাছে বন্যার টাকার হিসাব চাইলেন ক্ষুব্ধ ব্যক্তি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চাইলেন ক্ষুব্ধ এক ব্যক্তি। গণমাধ্যমকর্মীদের সামনে নিজেকে ওই ব্যক্তি জুলাইযোদ্ধা বলে পরিচয় দেন। এ সময় ওই ব্যক্তি আসিফ মাহমুদকে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলে অ্যাখ্যা দেন।

মঙ্গলবার ( ১০ মার্চ) বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন।
তিনি বলেন, ‘আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়।’
ভিডিওতে এ নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে পরিচয় দেন।
হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আফিস মাহমুদকে ‘সন্ত্রাস’, ‘চাঁদাবাজ’ ও ‘মববাজ’ বলতে থাকেন। ‘বন্যার টাকা কোথায় গেছে, সেটি কি আমি জানতে চাইতে পারি না। উনি (আসিফ মাহমুদ) কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে।’
এ সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন, জুলাইযোদ্ধাদের কোনো খোঁজখবর নেননি আসিফ মাহমুদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ কাছে বন্যার টাকার হিসাব চাইলেন ক্ষুব্ধ ব্যক্তি

আপডেট সময় ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬