বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৫৮০ গ্রাম কোকেনসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ৭.৫২ এএম
  • ৪২০ বার পড়া হয়েছে
৫৮০ গ্রাম কোকেনসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিএনএম প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্তগাঁতী গ্রামের হাজী আবু বক্করের ছেলে হাফিজুর রহমান (৩১), সুবৌদ্য মরিচ গ্রামের ইয়াছিন প্রামানিকের ছেলে আব্দুল জুব্বার (২৪), শুকলাহাট এলাকার মৃত মন্টু রাম হালদারের ছেলে বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) ও পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ময়দানদিঘী এলাকার গোলাম মোস্তফার ছেলে জাহিদ হাসান (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় মাদকবিরোধী চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com