শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.১১ পিএম
  • ৫৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন দক্ষিণ জালিয়াপাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন স্থানে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৯৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মাদক পাচার রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com