ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

অস্ত্র-গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

অভিযানে জড়িত থাকার অভিযোগে মোট পাঁচজনকে আটক করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, উত্তর বাড্ডায় সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জামাদি জব্দ করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

যাত্রাবাড়ী ধলপুর এলাকায় পরিচালিত অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ৩ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ আরও চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

অস্ত্র-গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটক ৫

আপডেট সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬