বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কেউ নিরাপদে বাড়ি ফিরতে পারবে না

  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৭.২৬ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অপরাধের সঙ্গে জড়িতদের যেখানেই পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কেউ নিরাপদে বাড়ি ফিরতে পারবে না।

শনিবার ( ৩১ জানুয়ারি)  খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারণার সময় এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, একটি পক্ষ ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে, যা তাদের বক্তব্যেই স্পষ্ট। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ঢাকা-৮ আসনে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। তার ভাষায়, কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজিতে জড়ায় এবং পরের দিনের পরিকল্পনা করেই দিন শেষ করে। সাধারণ মানুষ আর এ ধরনের লোকদের ক্ষমতায় দেখতে চায় না বলেই এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com