বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

একটি দলের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি – তারেক রহমান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ১২১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘একটি দলের ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি। একটা পক্ষ তো পালিয়ে গিয়েছে দেশ থেকে। কিন্তু আরেকটা পক্ষ আছে, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ বিভিন্ন সময় একসঙ্গেই ছিল, তলে তলে একসাথেই ছিল।’

বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) রাতে নওগাঁ জেলার এটিম মাঠে এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান ।

তারেক রহমান বলেন, ‘ব্যালেট বক্স পাহারা দিতে হবে। ২০০৮  সালে কী হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু ওই যে ম্যাজিক, এই আছে, এই নাই। একবার খালি বক্স দেখায়, আবার ভরা বক্স দেখাইতেছে … মনে আছে তো। কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে।

তিনি বলেন, খেয়াল রাখবেন যারা ষড়যন্ত্র করছে, এরা আবার ২০০৮ সালের মতো আরেকটি ষড়যন্ত্র করছে। ওই যে—তথাকথিত আমি-ডামি নির্বাচন, নিশি রাতের নির্বাচন—তখন আমরা দেখেছি, লাইন দিয়ে থাকে কিন্তু লাইন আগায় না, অথচ ভেতরে সিল মারছে। এগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে।

ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছর আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।  গত ১৬ বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, ঢাকা শহরসহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে,  কিছু কিছু বড় বড় দালান হয়েছে। মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে।’

নওগাঁ জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের সঞ্চালনায় নওগাঁর ৬টি আসনের প্রার্থী সামসুজ্জোহা, জাহেদুল ইসলাম ধলু, শেখ রেজাউল ইসলাম, ইকরামুল বারী টিপু, মোস্তাফিজুর রহমান এবং জয়পুরহাটের দুই প্রার্থী আব্দুল বারী ও মাসুদ রানা প্রধান বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, এএইচএম ওবায়দুর রহমান চন্দন, এম এ মতিন, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসানসহ জেলার অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com