ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আমরা এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি পথসভায় বিএনপি মহাসচিব বলেন, “আ.লীগের দেশের মানুষের সাথে অন্যায় করেছে। আমার দলের কোনো লোক যদি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত থাকে তাহলে বলবেন। আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আ.লীগ যে কাজ করেছে, সেই কাজ আমার দলের লোকেদের করতে দেব না।”

মির্জা ফখরুল বলেছেন, “আমরা রাজনীতি করে সম্পদের পাহাড় গড়িনি, বাপ দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। আপনাদের সকল সমস্যার স্থায়ী সমাধান করব। আপনারা অভিযোগ করেছেন এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ এগুলো আর থাকবে না।

তিনি বলেন, “আগে নৌকা আর ধানের শীষ নির্বাচন করেছি। নৌকাটাকে আমরা চিনতাম। তবে এখন দাড়িপাল্লা এসেছে, বেশির ভাগ মানুষ দাড়িপাল্লা চিনে না। যদিও জামায়াত অনেক পুরানা দল। সেই ব্রিটিশ আমল থেকে তারা নির্বাচন করছে। ১৯৯১ সালেও তারা নির্বাচন করেছিল তখন তারা ভালো করতে পারেনি। এর পরের নির্বাচনেও কখনও তারা ভালো করতে পারেনি। জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হচ্ছে, বিএনপি একটি পরিক্ষিত দল। বিএনপি সুনামের সাথে সরকার চালিয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আমরা এ দেশে উদারপন্থি গণতন্ত্র চাই

আপডেট সময় ০১:০০:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬