বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দেশ পুনর্গঠনে জনগণের প্রতিনিধি নির্বাচন করুন : তারেক রহমান

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৯.৫৮ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশ পুনর্গঠনে জনগণের প্রতিনিধি নির্বাচন করুন।’

তিনি বলেছেন, ‘আন্দোলন ও সংগ্রাম হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশ গঠন করতে হবে। স্বৈরাচারের কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। এখন দেশ পুনর্গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় ভাষানটেকে বিআরবি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান এ সব কথা বলেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি, তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছে, তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

জনসভায় অংশ নেয়া মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের মুখ থেকে সমস্যা জানতে চাই। আমার প্রত্যাশা- প্রতিটি জনপ্রতিনিধি আগামী দিনে জনগণের কাছে যাবেন, তাদের সমস্যা শুনে সমাধান করবেন।’

নিজের পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘প্রতিটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, এই কার্ডের মাধ্যমে আমরা হয় খাদ্য সহায়তা বা নগদ সহায়তা দেবো। যেন তারা সংসার সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা কৃষকদের সঙ্গে সঙ্গে আমাদের মা-বোনদের পাশে দাঁড়াতে চাই।’

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য- আমরা তাদের অর্থনৈতিকভাবেও সক্ষম করে গড়ে তুলতে চাই। আপনারা লন্ডনে যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর অন্য কোনো দেশে যান, আমরা আপনাদের ট্রেনিং দিয়ে পাঠাব, আপনাদের সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব, যেন ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন।’

বিএনপির নেতা-কর্মীরা হলুদ টুপি মাথায় দিয়ে ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুনসহ দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হোন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে জনসভাস্থল।

নির্বাচনী সমাবেশের আয়োজন করে ভাষানটেক থানা বিএনপি। থানার আহ্বায়ক কামাল মাহমুদ এতে সভাপতিত্ব করেন।

ঢাকা – ১৭ আসনের এই জনসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি  আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com