সিএনএমঃ
জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ বা তা মেনে নেওয়া হবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টায় শাহবাগে জুলাই মঞ্চ আয়েজিত ‘বাংলাদেশ সুরক্ষা সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
আরিফুল ইসলাম তালুকদার বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলই ছিল জুলাই অভ্যুত্থানের বিরোধী শক্তি। এসব শক্তিকে পরাজিত করেই আমরা আন্দোলন এগিয়ে নিয়েছি।
তিনি বলেন, জুলাই বিপ্লবকে কেন্দ্র করে আজ সারা দেশে বিতর্ক তৈরি করা হয়েছে। একসময় যে আন্দোলন জনগণের আশা ছিল, সেটাকেই এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ আজ হুমকির মুখে পড়েছে।
Reporter Name 
















