সিএনএমঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “একজন বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল।”
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার যে পরিকল্পনা ছিল, তা খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদের সময়ে সেই প্রকল্প বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরামের আয়োজনে এই আলোকচিত্র প্রদর্শনীটি চলবে আরো দুই দিন।
সংগঠনের সভাপতি মারুফা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, দৈনিক করোতোয়া সম্পাদক হেলালুজ্জামান লালু উপস্থিত ছিলেন।
Reporter Name 






















