সিএনএমঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ১১ দলীয় জোটে তারা থাকছে না।
শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় দলটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন।
শুক্রবার জোট থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসলামী আন্দোলন। ফলে ১১ দলীয় জোট ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলো।