বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
আগ্নেয়াস্ত্রসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক বেডরুমে ঢুকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ নেতার জামিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির ৪ প্রার্থীর হাইকোর্টে আবেদন মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ হুমকির মুখে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ও আসমানিয়া বাজার চানখারপুলে ৬ হত্যা ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ খামেনি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

২৫৩ আসনে সমঝোতা: জামায়াত ১৭৯, এনসিপি ৩০

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১০.১৭ পিএম
  • ৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ২৫৩ আসনে সমঝোতায় হয়েছে। সমঝোতায় জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিশ ২০, খেলাফত মজলিশ ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপি ২, নেজামে ইসলাম পার্টি ২ আসন পেয়েছে। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য।

বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের ১১ দলের পক্ষ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, কিছু আসনে ঝামেলা হয়েছে। এটি প্রত্যাহারের পর ঠিক হবে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশবাসীর ক্যান্ডিডেট।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জোবায়ের, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের মহাসচিব আহমাদ আব্দুর কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com