ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ টাকার চালের মতো ডামি কৃষি-ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, গত সরকারের ১০ টাকা কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতির মতো এখন নির্বাচন সামনে রেখে কৃষি-ফ্যামিলি নামের নানা ডামি কার্ড বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

হামিদুর রহমান বলেন, ‘১০ টাকার চাল আপনারা মনে হয় পাইছেন, আমরা কিন্তু পাইনি। জনগণও পায়নি। ঘরে ঘরে চাকরিও আমরা পাইনি। এজন্য আমাদের ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন করে সরকার পতন করেছে। যেহেতু তারা চাকরি পায় নাই ঘরে ঘরে। এমনকি ন্যায্যটাও পায়নি, মেধাভিত্তিকও পায়নি। সে ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে। এখন একইভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নানা কার্ডের বাহানা দিয়ে ডামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে। তারা বলছে, ‘এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি, আমাদের ভোট দিলে তুমি এই সুবিধাগুলো পাবে।’ আমরা কমিশনকে এই বিষয়ে বলেছি। এটা বন্ধ করেন। ভোটাররা প্রতারিত হচ্ছে। অতীতের মতো একইভাবে ভোট প্রভাবিত হবে। এতে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হবেন না।’

জামায়াতের এ নেতা বলেন, ‘কিছু কিছু কর্মকর্তা ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন। তার নিরপেক্ষতা হারিয়েছেন, বিতর্কিত হয়েছেন। একেক জায়গায় একেক নিয়ম করেছেন। যেমন দ্বৈত নাগরিকের ক্ষেত্রে একেক জায়গায় একেক নিয়ম হয়েছে। আবার শুনছি আইন শিথিল করার কথা। শর্ত থাকলে সবার জন্য হোক, না থাকলে কারও জন্য না হোক। ঋণখেলাপির ব্যাপারে একই প্রশ্ন উঠেছে। কোথাও বৈধ হয়েছে, কোথাও অবৈধ হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১০ টাকার চালের মতো ডামি কৃষি-ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে

আপডেট সময় ০৮:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬