ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাত কলেজের শিক্ষার্থীদের বৃহস্পতিবার তিন স্থানে অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় সাড়ে চার ঘণ্টার বেশি সময় অবরোধ করে রাখার পর ছেড়ে গেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টা ৪০ মিনিটে তারা সড়ক ছেড়ে যান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সায়েন্স ল্যাব মোড়ে এই ঘোষণা দেন সরকারি সাত কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার।

নাঈম হাওলাদার বলেন, “আজ সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, টেকনিক্যাল ও মহাখালীর আমতলী মোড়-এই চারটি স্থানে আমরা ব্লকেড কর্মসূচি পালন করেছি। আমরা যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না। অতএব আমাদের এই কর্মসূচি নির্দিষ্ট নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান রাখব। আমাদের এই ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য।”

নাঈম হাওলাদার বলেন, “আগামীকাল আবার আমরা তিনটি স্থানে (সায়েন্স ল্যাব, তাঁতীবাজার, টেকনিক্যাল মোড়ে) ব্লকেড কর্মসূচি চলমান রাখব। আমরা আশাবাদী যে, সরকার আমাদের বিষয়ে অর্থাৎ সাত কলেজের সমন্বয়ে যে প্রস্তাপনা করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ের সেটি চূড়ান্ত অধ্যাদেশ জারি করে আমাদের সমস্যার সমাধান করে দিবেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাত কলেজের শিক্ষার্থীদের বৃহস্পতিবার তিন স্থানে অবরোধ

আপডেট সময় ০৮:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬