ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীকে পরিণত হয়েছেন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হলেও সত্য কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীকে পরিণত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, রাজনৈতিক নিপীড়ন অতিক্রম করে তিনি মানুষের সর্বোচ্চ সম্মান নিয়ে বিদায় নিয়েছেন। তার কবর জিয়ারতে মানুষের ঢলই সেই বাস্তবতার প্রমাণ।বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একজন নেত্রীর বিদায় নয়, এটি মহাকালের পতন এবং একটি মহান অধ্যায়ের সমাপ্তি। দীর্ঘ সংগ্রাম, নির্যাতন ও নিপীড়নের মধ্যেও তিনি মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করে বিদায় নিয়েছেন। তার চলে যাওয়ায় বাংলাদেশের আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়েছে। যদিও তিনি আজ আমাদের চোখের আড়ালে, তার আদর্শ, চিন্তা ও চেতনা এখনো জাতির মননে দীপ্ত হয়ে জ্বলছে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীকে পরিণত হয়েছেন

আপডেট সময় ০৬:২৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬