ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

সিএনএম প্রতিবেদকঃ

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে শরীয়তপুর-মাওয়া মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের মাস্টার দেলোয়ার শিকদারের ছেলে বায়োজিদ শিকদার (১৭)। একই গ্রামের সোলাইমান আজমের ছেলে অভি আজম (১৮)। বায়োজিদ ও অভি ডগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বায়োজিদ ও তার বন্ধু অভি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। শরীয়তপুর-মাওয়া মহাসড়কের বেইলি ব্রিজের এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বায়োজিদকে মৃত ঘোষণা করে। অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ভাই নাসির উদ্দিন বলেন, বায়োজিদ তার এক বন্ধুর বাসায় ইফতারের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য নড়িয়া যায়। ইফতার শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় বায়োজিদ।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর বলেন, দুই বন্ধু নড়িয়া থেকে বাড়ি ফেরার পথে রাজনগর বেইলি ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে বায়োজিদ মারা যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অভিও মারা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

আপডেট সময় ০৬:৪৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১